শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের মিলনমেলা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তি ও পরিবারের মাঝে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের চেক বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদরাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার, বাকি ২ জনের সন্ধানে পুলিশের অভিযান শ্রীবরদীর চকবন্দী চরপাড়ায় ধষর্ণ মামলার আসামি ২ মাস হয়ে গেলেও আসামি ধরা হচ্ছে না বলেন বাদীপক্ষ বিল্লাল শেরপুর সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম ও রোগীদের খোঁজখবর নিলেন জামায়াত নেতৃবৃন্দ শেরপুর সীমান্তে পুশ-ইনের বড় অপচেষ্টা নসাৎ: বিজিবি ও জনতার সম্মিলিত প্রতিরোধে রক্ষা পেল সীমান্ত
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
দেশজুড়ে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত

June 8, 2026 • 10:04 PM
FB WA X

জান্নাতুল বাকী, শেরপুর প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ শেরপুর জেলা শাখার উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশ সুরক্ষার দাবিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের নিউ মার্কেটস্থ আইডিইবি হলরুমে আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন উজাড় বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দখল ও দূষণের কারণে দেশের নদী, বিল ও জলাশয়গুলো অস্তিত্ব সংকটে পড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
ধরা শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় এবং প্রফেসর মো. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম. কে. মুরাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আলহাজ মো. গোলাম মোস্তফা, সাংস্কৃতিক কর্মী মো. আব্দুল কাদের এবং শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা।
এছাড়া মানবাধিকার কর্মী রোটারিয়ান মো. নাজমুল আলম, শিক্ষক নেতা মো. মোশাররফ হোসেন সরকার, নারী নেত্রী ও উদ্যোক্তা প্রীতি পারভীন এবং সমাজকর্মী নুর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, ট্রেজারার এপেক্সিয়ান মো. হাফিজুর রহমান পলাশ, সোহেল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেমিনারে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ শেরপুর জেলা শাখার বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব মো. জিয়াউর রহমান মুন্না। অনুষ্ঠানের শেষে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

শেরপুরে ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের মিলনমেলা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তি ও পরিবারের মাঝে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের চেক বিতরণ নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদরাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার, বাকি ২ জনের সন্ধানে পুলিশের অভিযান শ্রীবরদীর চকবন্দী চরপাড়ায় ধষর্ণ মামলার আসামি ২ মাস হয়ে গেলেও আসামি ধরা হচ্ছে না বলেন বাদীপক্ষ বিল্লাল

আরও খবর

অপরাধ

শ্রীবরদীর চকবন্দী চরপাড়ায় ধষর্ণ মামলার আসামি ২ মাস হয়ে গেলেও আসামি ধরা হচ্ছে না বলেন বাদীপক্ষ বিল্লাল

রাজনীতি

কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শেরপুরে শওকত হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল

অপরাধ

জামালপুরে বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদরাসার ৬ শিক্ষক সাময়িক বরখাস্ত

অপরাধ

শ্রীবরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ গ্রেফতার

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন