শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
Uncategorized

সম্প্রীতি. সহিষ্ণুতায় যুব জাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান: ‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে প্রতিবাদী প্রদর্শণী

April 19, 2026 • 8:34 PM
FB WA X

জান্নাতুল বাকী রিপোর্টার শেরপুর

সম্প্রীতি, সহিষ্ণুতায় যুব জাগরণে ১৯ এপ্রিল রবিবার বিকালে শেরপুরে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় শুভাকাঙ্খী, আইইডি ও সহভাগী সংগঠনের সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

‎এতে শেরপুরের তরুণদের গানের দল “ভাবেরতরী” গান পরিবেশন করে। এর আগে একইস্থানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শেরপুরের কৃতি সন্তান প্রয়াত নীতিশ রায়ের ‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে এক প্রতিবাদী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তৃষ্ণা ছবির মা-মেয়ে কোচ নারী কুমুদিনী কোচ ও রিতা কোচ’কে নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ।

‎আয়োজক কমিটির আহ্বায়ক সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, শিল্পী তৃপ্তি কর, আইনজীবী মোখলেছুর রহমান জীবন, সাংবাদিক উৎপল কান্তি ধর প্রমুখ।

‎অনুষ্ঠানে তৃষ্ণা ছবির মা-মেয়ে কুমুদিনী কোচ ও রিতা কোচ’কে সম্মাণনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুভ্যেনির প্রকাশনা অনুষ্ঠিত হয়।

‎আয়োজকদের সূত্রে জানা যায়, শেরপুরে গারোপাহাড়ের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এলাকার নারী কুমুদিনী কোচ বাবার অসুস্থ্যতার সংবাদ পেয়ে আড়াই মাস বয়সী শিশুকন্যা রিতা কোচকে এতিহ্যবাহী পোষাকে পিঠে বেঁধে নিয়ে নকশী এলাকার বাবার বাড়ী রওনা হন। পথিমথ্যে পানির তৃষ্ণায় পাশের কালাঘোষা পাহাড়ি নদীর ঝর্নায় দু’হাতের আচলে পানি পানের সময় শিশুকন্যাটিও মায়ের দুধ পান করতে থাকেন। ১৯৮১ সালের দিকে চিরন্তন এ অপরূপ দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলেন শেরপুর শহরের নয়ানি বাজারের বাসিন্দা বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক নীতিশ রায়। সাদা-কালো ‘তৃষ্ণা’ নামের এ ছবিটি ১৯৮২ সালের দিকে জাপানে অনুষ্ঠিত এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘ইয়াকুল্ট’ পুরষ্কার লাভ করে। শিল্প-চেতনা সমৃদ্ধ আলোকচিত্রী নীতিশ রায় ২০১৭ সালের ৮ জুন ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। পরবর্তীতে তাঁর স্ত্রী কবি সন্ধ্যা রায়ও মারা যান। মনের তাগিদে ভালো ছবি ক্যামেরাবন্দি করার মানসে পথে-প্রান্তরে ঘুরে বেড়ানো নি:সন্তান নীতিশ রায়ের মুক্তিযুদ্ধকালীণ সহ অনেক দূর্লভ ও শৈল্পিক ছবি রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে নীতিশ রায়ের ‘তৃষ্ণা’ ছবিটিকে মুক্তিযুদ্ধকালীণ সময়ের এবং নিজের বলে দাবী করে দাবী করে দু’জন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে শেরপুরের সচেতন মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে প্রয়াত আলোকচিত্রী নীতিশ রায়ের আন্তর্জাতিব পুষ্কারপ্রাপ্ত ‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে প্রতিবাদী প্রদর্শণীর আয়োজন করা হয়।

‎প্রদর্শনীতে নীতিশ রায়ের তোলা ‘তৃষ্ণা’ সহ ৩০টি ঐতিহাসিক ও দুর্লভ ছবি প্রদর্শিত হয়।

‎

‎

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন