শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

November 22, 2026 • 6:05 PM
FB WA X

শেরপুর প্রতিনিধি

‎

শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাতের আঁধারে একটি কলাবাগানে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে বাগানের প্রায় ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন বাগানমালিক। এতে অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক।‎‎ঘটনাটি ঘটেছে শ্রীবরদী উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িয়া গ্রামে।‎‎সরজমিনে গিয়ে দেখা যায়,  দক্ষিণ খড়িয়া গ্রামে প্রায় ১৫৫ শতাংশ জমির ওপর কলাবাগান গড়ে তোলেন মো. নুর হোসেন। বাগানটিতে আনুমানিক দুই হাজার কলাগাছ ছিল। দীর্ঘদিনের পরিচর্যা ও শ্রমে গাছগুলোতে কলার ফলনও এসেছিল। কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে বিপুলসংখ্যক কলাগাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে পান মালিক। এতে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।‎‎বাগানমালিক মো. নুর হোসেন ও মো. হাফেজ আলমগীরের পিতা মৃত আ. হালিম মুন্সি। তাঁদের দাবি, বাগানের ফলন আসা কলাগাছসহ প্রায় ৭০০ থেকে ৮০০টি গাছ কেটে ফেলা হয়েছে। অনেক গাছে কলার ছড়াও ছিল। ফলে শুধু গাছের ক্ষতিই নয়, সম্ভাব্য উৎপাদিত কলা বিক্রি করেও যে আয় হতো, তা থেকেও বঞ্চিত হয়েছেন তারা।‎‎ক্ষতিগ্রস্ত বাগানমালিক মো. নুর হোসেন বলেন, প্রায় ১৫৫ শতাংশ জমিতে আমার কলাবাগান রয়েছে। সেখানে প্রায় দুই হাজার কলাগাছ ছিল। রাতের আঁধারে কে বা কারা বাগানে ঢুকে ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলেছে। সকালে এসে এমন অবস্থা দেখে আমি হতবাক হয়ে যাই। গাছগুলোতে কলার ফলন হয়েছিল। এতে আমার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।‎‎এদিকে, একটি কলাবাগানে একসঙ্গে এতগুলো ফলন আসা গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কৃষি ও ফল চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এমন ঘটনা আর্থিকভাবে বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের পরিচর্যার পর যখন গাছে ফলন আসে, তখন এ ধরনের ক্ষতি একজন কৃষক বা বাগানমালিকের জন্য সহজে কাটিয়ে ওঠা কঠিন।‎‎তবে এ ঘটনায় কারা জড়িত, কী কারণে কলাগাছগুলো কেটে ফেলা হয়েছে কিংবা পূর্বশত্রুতার কোনো বিষয় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক।‎এই বিষয় জানতে চাইলে শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ): জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা বলেন আমরা অভিযোগ পেলে আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ‎‎বাগানমালিকের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।‎

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন