শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
প্রবাস বাংলা

মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান, মে থেকে শুরু তৃতীয় ধাপ।    

April 25, 2026 • 12:44 AM
FB WA X

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপে অবৈধভাবে বসবাস ও কর্মরত বিদেশিদের বিরুদ্ধে চলমান “অপারেশন কোরাঙি”-র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।‎বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে মালদ্বীপে কর্মরত বিদেশিদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বৈধ কাগজপত্রসহ অবস্থান করছেন। সরকার ইতোমধ্যে বিদেশি নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ ও শনাক্তকরণের জন্য ব্যাপক বায়োমেট্রিক কার্যক্রম পরিচালনা করেছে।‎সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৬ হাজার বিদেশির আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ২ হাজার ৯৩৩ জনের তথ্য সংগ্রহ বাকি রয়েছে। এসব ব্যক্তির পরিচয় শনাক্তে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।‎মন্ত্রী জানান, অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত করতে আগামী ২ মে থেকে এক বছরের জন্য বিশেষ অভিযান পরিচালিত হবে। এ সময়ের মধ্যে যারা ভিসা ফি পরিশোধ না করে দেশে অবস্থান করবেন, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আটক করে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে।‎তিনি আরও বলেন, এই অভিযানে কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না। একবার আটক হলে কাউকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে না। ফলে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।‎এদিকে, বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতিও আহ্বান জানানো হয়েছে যাতে তারা সময়মতো ভিসা ফি পরিশোধ নিশ্চিত করেন। অন্যথায় তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।‎তবে প্রশাসনিক জটিলতার কারণে কেউ ভিসা ফি পরিশোধ করতে না পারলে তা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।‎সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিযান বাস্তবায়িত হলে মালদ্বীপে অবৈধ বিদেশি শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন