শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
দেশজুড়ে

শেরপুরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার দাবিতে সচেতন গ্রাহকদের মানববন্ধন

June 2, 2026 • 1:47 PM
FB WA X

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শেরপুর সদর উপজেলা’-এর আয়োজনে এই প্রতিবাদী মানববন্ধনে ব্যাংকের বিপুলসংখ্যক সাধারণ গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
‎​মঙ্গলবার (২ জুন) শেরপুর শহরের তেরাবাজার ইসলামি ব্যাংকের সামনে  আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে একটি অন্যতম স্তম্ভ। কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যাংকের ওপর বিভিন্ন মহল ও বাংলাদেশ ব্যাংকের নেতিবাচক হস্তক্ষেপের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বক্তারা অনতিবিলম্বে ব্যাংকের স্বকীয়তা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
‎​সচেতন গ্রাহক মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‎​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে জেএস মটরস-এর সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার হাসানুর রহমান বলেন, “ইসলামী ব্যাংক দেশের সাধারণ মানুষের আস্থার প্রতীক। এই ব্যাংককে সংকটে ফেলা মানে দেশের সামগ্রিক অর্থনীতিকে সংকটে ফেলা।”
‎​শেরপুর জেলা টাইলস মালিক সমিতির সেক্রেটারি ও ঢাকা টাইলস-এর সত্ত্বাধিকারী জাবের আল সারোয়ার পরাগ বলেন, “ব্যবসায়ী সমাজ ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন করে স্বাচ্ছন্দ্য বোধ করে। ব্যাংকের ওপর যেকোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপ ব্যবসার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।”
‎​ফাইজা ট্রেডার্স-এর সত্ত্বাধিকারী ডা. হাসানুজ্জামান হাসান তার বক্তব্যে বলেন, “গ্রাহকদের আস্থার প্রতি সম্মান জানিয়ে অতি দ্রুত ব্যাংকিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে।”
‎​এর আগে অনুষ্ঠানের শুরুতে হাফেজ মাওলানা আরিফুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরো কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সচেতন গ্রাহক আমিনুর রসূল।
‎​মানববন্ধন শেষে বক্তারা একটি প্রতিনিধি দলের মাধ্যমে তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন