শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
Uncategorized , কৃষি সংবাদ

জেলা প্রশাসকের কামারেরচর খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

June 27, 2026 • 9:48 PM
FB WA X

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার, শেরপুর:
শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন শনিবার (২৭ জুন) সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীর চর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তীরচর পর্যন্ত চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক খাল পুনঃখনন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রায় ৪ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের খালের অধিকাংশ খননকাজ সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় খালের উভয় পাড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক হিজল, কৃষ্ণচূড়া ও পলাশসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খালের দুই পাড়ে ইতোমধ্যে প্রায় ৫০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্‌ আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল হাসান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হজরত আলী, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
পরবর্তীতে জেলা প্রশাসক শেরপুর সদর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে পরিচালিত কামারেরচর ইউনিয়নের ‘শুক্রমোদী বিল জলমহাল’ এলাকায় ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা মনে করছেন, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন