শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
কৃষি সংবাদ

শেরপুরে অ্যামোনিয়া গ্যাস লিকে তাজ কোল্ড স্টোরেজে নষ্ট ৫৭ হাজার বস্তা আলু, বিপাকে শত শত কৃষক-ব্যবসায়ী

July 19, 2026 • 11:19 PM
FB WA X

স্টাফ রিপোর্টার, শেরপুর:
শেরপুরের একমাত্র বেসরকারি হিমাগার তাজ কোল্ড স্টোরেজে যান্ত্রিক ত্রুটিজনিত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় প্রায় ৫৭ হাজার বস্তা আলু নষ্ট হয়েছে। এতে জেলার শত শত আলুচাষি ও ব্যবসায়ী ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে আগামী মৌসুমে বীজ আলুর সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুর জেলায় ৫ হাজার ৪৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ ৯০০ মেট্রিক টন। বাজারদর কম থাকায় অধিক দামের আশা এবং পরবর্তী মৌসুমের বীজ সংরক্ষণের জন্য কৃষকেরা প্রতি বছর হিমাগারে আলু সংরক্ষণ করে থাকেন।
জেলায় সরকারি দুটি বীজ আলুর হিমাগারে মাত্র ৩ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণের সুযোগ থাকায় সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত তাজ কোল্ড স্টোরেজই কৃষকদের প্রধান ভরসা। প্রায় ১০ হাজার মেট্রিক টন বা ১ লাখ ৭৩ হাজার বস্তা ধারণক্ষমতার এ হিমাগারে বস্তাপ্রতি ৩৬০ টাকা ভাড়ায় বীজ ও খাদ্য আলু সংরক্ষণ করা হয়।
জানা গেছে, গত ১৪ জুলাই স্টোরেজটির রেফ্রিজারেশন ইউনিটের একটি পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। প্রথমে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গ্যাসের লিকেজ নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গ্যাস ছড়িয়ে পড়ায় তিনটি সংরক্ষণ চেম্বারের মধ্যে ২ নম্বর চেম্বারে থাকা প্রায় ৫৭ হাজার বস্তা বা প্রায় ৩ হাজার ১০০ মেট্রিক টন আলু নষ্ট হয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোল্ড স্টোরেজে এসে বিক্ষোভ করেন। বীজ আলু নষ্ট হওয়ায় আগামী মৌসুমের চাষাবাদ নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সদর উপজেলার হেরুয়া গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, আগামী মৌসুমের জন্য সংরক্ষণ করা তাঁর ৫১ বস্তা বীজ আলু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। একই ধরনের ক্ষতির কথা জানিয়েছেন লতারিয়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। স্থানীয় ব্যবসায়ী আব্দুল গণি জানান, তাঁর সংরক্ষিত ১ হাজার ৬৪০ বস্তা দেশি আলু পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এতে তিনি লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
তাজ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাবশত পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ঘটনায় প্রায় ৫৭ হাজার বস্তা আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে ক্ষতিপূরণসহ পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, নষ্ট হওয়া আলু বাজারে গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। একই সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ক্ষতিগ্রস্ত চেম্বার পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে ইউএনও আসমা বিনতে রফিক বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষার ফল এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন