শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
অপরাধ

শেরপুরের শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন, গ্রেপ্তার ২

September 27, 2026 • 12:50 AM
FB WA X

‎

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ৩০ শতাংশ জমির ফলবান কলাগাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার রানীশিমুল ইউনিয়নের পশ্চিম বিলবরাট এলাকার মো. সোলায়মান মোল্লাসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আরাফাত আল বেহেস্তী হক ওরফে রিংকু।‎অভিযোগে অন্য আসামিরা হলেন—মেহেদী হাসান প্রিন্স, ঝাবরু, কালু মিয়া, মুসলিম, শুটকু মিয়া ও খোকা মিয়া।‎অভিযোগ আমলে নিয়ে গত ২৫ সেপ্টেম্বর রাতে প্রধান আসামি সোলায়মান মোল্লার ছেলে মেহেদী হাসান প্রিন্স ও খোকা মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।‎সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে রিংকুর কলাবাগানে থাকা প্রায় ৪ শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়। এর মধ্যে অধিকাংশ গাছই ছিল ফলবান। একই সঙ্গে সাথী ফসল হিসেবে লাগানো বেগুন, মরিচ, লাউ, পুঁইশাকসহ বিভিন্ন গাছের চারাও নষ্ট করা হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।‎গাছ কাটার খবর পেয়ে রিংকু ও তার স্ত্রী ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।‎ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, সোলায়মান মোল্লা অতীতে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি থাকাকালে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন। তার বিরুদ্ধে জমি দখল, বিরোধপূর্ণ জমি নিয়ে চাপ সৃষ্টি, মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানো, এলাকায় মাদক ব্যবসা ও চুরি-ডাকাতির নেতৃত্ব দেওয়াসহ প্রতিপক্ষকে মারধরের অভিযোগ রয়েছে।‎পশ্চিম বিলবরাট এলাকার খোরশেদ আলম বলেন, সোলায়মান মোল্লাকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। জমি সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তার ও চাপ প্রয়োগের অভিযোগও শোনা যায়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান তিনি।‎স্থানীয় দুলদুল আহমেদ বলেন, জমি নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে মামলা দেওয়ার ভয় দেখানোর অভিযোগ রয়েছে কৃষক লীগের নেতা সোলায়মান মোল্লার বিরুদ্ধে। অতীতেও তার নানার জমি দখলের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান দুলদুল।‎তবে এসব অভিযোগ অস্বীকার করে সোলায়মান মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও কলাগাছ কাটার ঘটনায় তিনি জড়িত নন।‎এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।‎

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন