শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
অপরাধ

শেরপুরে অধিক মুনাফার প্রলোভনে প্রতারণা, সর্বস্বান্ত হওয়ার শঙ্কায় বহু ভুক্তভোগী

October 25, 2026 • 11:12 AM
FB WA X

স্টাফ রিপোর্টার

শেরপুরে ব্যবসার নামে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রমজান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর পাওনা টাকা ফেরত পাওয়ার আশায় থানায় ভিড় করছেন ভুক্তভোগীরা। ইতোমধ্যে ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।‎‎গত ২৪ অক্টোবর রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় অভিযুক্তের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।‎‎পুলিশ ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, অধিক লাভের আশ্বাস দিয়ে রমজান আলী শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা, ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, এভাবে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।‎‎দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পেয়ে উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন ভুক্তভোগীরা। অভিযুক্তকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই পাওনা টাকার দাবি নিয়ে শেরপুর সদর থানায় উপস্থিত হন। তবে অভিযোগে উল্লিখিত অর্থের পরিমাণ, মোট ভুক্তভোগীর সংখ্যা এবং টাকা আদায়ের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।‎‎ভুক্তভোগীদের কয়েকজন জানান, তাঁদের সঞ্চিত অর্থ ও ব্যবসার পুঁজি অভিযুক্তের কাছে আটকে রয়েছে। পাওনা টাকা ফেরত না পেলে তাঁদের অনেকেই আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়বেন। কেউ কেউ নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন। তাঁদের দাবি, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে পাওনা টাকা উদ্ধারের ব্যবস্থা করা হোক।‎‎শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজান আলীকে আটকের পর তাঁর কাছে টাকা পাওয়ার দাবি নিয়ে অনেকেই থানায় আসছেন। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন।‎‎অভিযোগের প্রকৃত পরিমাণ, অর্থ লেনদেনের বিস্তারিত এবং অন্য কেউ এ ঘটনায় জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। ভুক্তভোগীরা দ্রুত তদন্তের পাশাপাশি তাঁদের পাওনা অর্থ ফেরত পাওয়ার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন