শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
আইন আদালত

যৌতুক মামলায় দণ্ড, জামিনের শর্ত ভেঙে কারাগারে ফায়ার সার্ভিসকর্মী

November 16, 2026 • 1:04 PM
FB WA X

শেরপুর প্রতিনিধি:

যৌতুক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ফায়ার সার্ভিসকর্মী সুজন মিয়ার পুনরায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আপিলের শুনানিতে আপসের শর্তে ১৫ দিনের জামিন পেলেও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।‎‎রোববার (১৫ নভেম্বর) শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন। সুজন মিয়া ময়মনসিংহের ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।‎‎মামলার নথি সূত্রে জানা গেছে, সুজন মিয়ার বাড়ি জামালপুর সদর উপজেলার হানুমানেরচর গ্রামে। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় তাঁর বিরুদ্ধে দায়ের করা সি.আর. যৌতুক মামলা (নং-৫৫৬/২৪) বিচার শেষে গত ৪ আগস্ট ২০২৬ রায় ঘোষণা করেন আদালত। রায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।‎‎ওই রায়ের বিরুদ্ধে সুজন মিয়া ক্রিমিনাল আপিল মামলা (নং-২৩৩/২৬) করেন। আপিলের শুনানি চলাকালে আদালত আপসের শর্তে তাঁকে ১৫ দিনের জামিন দেন। তবে জামিনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হয়ে তিনি পলাতক থাকেন। পরে পুনরায় জামিনের আবেদন করলে রোববার আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।‎‎এ বিষয়ে ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মেহেরুল ইসলাম বলেন, ‘সুজন মিয়া এ স্টেশনে কর্মরত ছিলেন। তবে কারাগারে যাওয়ার পর তিনি আর স্টেশনে আসেননি। বিষয়টি জানার পর অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। অধিদপ্তর বিষয়টি দেখছে।’‎‎তিনি আরও জানান, কারাগারে যাওয়ার পর থেকে সুজন মিয়ার বেতন ও রেশন বন্ধ রয়েছে

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন