শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

November 18, 2026 • 9:47 PM
FB WA X

ময়মনসিংহ প্রতিনিধি:‎‎

ময়মনসিংহের নান্দাইলে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে মসজিদের মাইকে প্রচারণা চালিয়ে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুর রহমান নামে এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।‎‎বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।‎‎স্থানীয় বাসিন্দারা জানান, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম মাইকে একটি ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, ফ্যামিলি কার্ড পেতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে সকালে রুবেলের দোকানে উপস্থিত হতে হবে। এ ঘোষণায় ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় শতাধিক অসহায় ও দরিদ্র নারী সকালে ওই দোকানে ভিড় করেন।‎‎অভিযোগ রয়েছে, দোকানে আসা নারীদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা নিয়ে একটি করে গ্রামীণফোনের সিম দেওয়া হয়। পাশাপাশি ওই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না বলেও তাঁদের জানানো হয়। এতে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় আসা নারীরা বিভ্রান্ত হন।‎‎বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাঁরা সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে পুলিশে খবর দেন।‎‎অভিযুক্ত রুবেল মিয়া মাইকিং করার বিষয়টি স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের কথা প্রচার করতে বলেননি বলে দাবি করেন। তাঁর ভাষ্য, মসজিদের ইমাম ঘোষণার সময় ভুল করেছেন। তবে মসজিদের ইমাম আব্দুল মান্নান জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাঁকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।‎‎খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আচারগাঁও গ্রামের বাসিন্দা সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত রুবেল মিয়া।‎‎ভুক্তভোগী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, মাইকিংয়ের ঘোষণা শুনে ফ্যামিলি কার্ডের জন্য তাঁরা দোকানে গিয়েছিলেন। পরে ২০০ টাকার বিনিময়ে সিম কিনতে বাধ্য হন।‎‎এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, পুরো ঘটনা তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।‎‎নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছিল। পরে বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন