শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
জাতীয়

‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর, সম্পাদক ইমন

April 25, 2026 • 6:13 PM
FB WA X
জান্নাতুল বাকী
জান্নাতুল বাকী স্টাফ রিপোর্টার

‎‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।‎‎শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।‎‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে শিগগিরই সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।‎‎সাংবাদিক নির্যাতনমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি মাঠপর্যায়ে কাজ করবে বলে জানানো হয়েছে।‎‎উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এরপর দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শাখা কমিটি গঠন করে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করা হয়।‎‎সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।‎‎এই কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র নেতা, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা এবং মানবাধিকার কর্মীদের সম্পৃক্ত করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন