শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
Uncategorized , অপরাধ

বোনকে নিয়ে প্রেমঘটিত দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন, শেরপুরে গ্রেফতার ২

May 20, 2026 • 6:08 PM
FB WA X

স্টাফ রিপোর্টার

শেরপুরে বোনকে নিয়ে প্রেমঘটিত দ্বন্দ্ব ও অপমানের জেরে বন্ধু আলামিনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের সোহেল মিয়ার নেপিয়ার ঘাসক্ষেত থেকে মাথাবিচ্ছিন্ন অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের পরিহিত ট্রাউজার ও জুতা দেখে নিহতকে আলামিন হিসেবে শনাক্ত করেন তার বাবা মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই জামালপুর জেলা ইউনিট। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই জানতে পারে, নিহত আলামিনের ডিভোর্সি বোনের সঙ্গে শুভ নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও চাপা উত্তেজনা চলছিল।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, একপর্যায়ে আলামিন শুভকে তার বোনের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য চাপ দেয়। এর মধ্যে শুভ মোটরসাইকেলের গ্যারেজ প্রতিষ্ঠার জন্য আলামিনের কাছে এক লাখ টাকা চাইলে আলামিন পাল্টা শর্ত হিসেবে শুভর বোনকে কাছে পাওয়ার ইঙ্গিত দেয়। এতে অপমানিত বোধ করে শুভ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, শুভ তার সহযোগী সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে অংশ নিতে রাজি করায়। গত ১৩ মে দুপুরে বন্ধুত্বের সম্পর্কের সুযোগ নিয়ে আলামিনকে মোটরসাইকেলে করে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে আলামিন মোবাইল ফোনে ব্যস্ত থাকাকালে শুভ পেছন থেকে নাইলনের দড়ি গলায় পেঁচিয়ে ধরে এবং সম্রাট তাকে চেপে ধরে রাখে। পরে শুভ সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে আলামিনের গলা কেটে হত্যা করে। হত্যার পর মরদেহ ঘাসক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পিবিআই জানায়, মঙ্গলবার বিকেলে প্রধান আসামি শুভকে শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার পাথালিয়া সন্ধিক্লাব এলাকা থেকে সহযোগী সম্রাটকে আটক করা হয়। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও নাইলনের রশি জব্দ করা হয়েছে।
পরবর্তীতে আদালতে হাজির করা হলে প্রধান আসামি শুভ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া মোটরসাইকেলের মালিক শান্তও গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পৃথক টিম গঠন করে ছায়াতদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সদস্যদের নিরলস পরিশ্রমে অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন