শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
দেশজুড়ে

শেরপুরে প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির জেলাভিত্তিক উদ্বোধন, একদিনেই রোপণ ৮ হাজার চারা

June 13, 2026 • 9:32 PM
FB WA X

জান্নাতুল বাকী, শেরপুর
‎
‎১৩ জুন, ২০২৬
‎​পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি-এঁর নির্বাচনি প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জেলাভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রীর মূল কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সংগতি রেখে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে শেরপুর সার্কিট হাউস প্রাঙ্গণে এ জেলাভিত্তিক কর্মসূচির সূচনা হয়।
‎​সার্কিট হাউস প্রাঙ্গণে একটি স্মারক ‘পলাশ’ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎​উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ
‎​অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
‎​ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন)।
‎​মিজ্‌ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর।
‎​জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর।
‎​জনাব এ. বি. এম. মামুনুর রশিদ (পলাশ), জেলা পরিষদ প্রশাসক।
‎​কাজী মুহাম্মদ নূরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা।
‎​মিজ্‌ আরিফা সিদ্দিকা, উপপরিচালক (স্থানীয় সরকার) ও শেরপুর পৌরসভা প্রশাসক।
‎​জনাব মো. সাখাওয়াত হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর।
‎​এছাড়াও শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো. রেজুয়ান, জেলা বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হজরত আলী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, রোভার স্কাউট, গার্লস গাইডের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎​প্রথম দিনেই ৮ হাজার চারা রোপণ
‎​মাননীয় প্রধানমন্ত্রীর এই সবুজ মহোৎসবকে সফল করতে উদ্বোধনী দিনেই শেরপুর জেলায় প্রায় ৮,০০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
‎​শেরপুর সদর উপজেলা: প্রায় ২,৬০০টি চারা রোপণ।
‎​শ্রীবরদী উপজেলা: ৩,০০০টি চারা রোপণ।
‎​অন্যান্য উপজেলা: জেলাজুড়ে একযোগে বাকি চারাগুলো রোপণ করা হয়।
‎​সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে অতিথিবৃন্দ শেরপুর শহরের শেরী ব্রিজ, কুসুমহাটি ও শহীদ মিনার এলাকায় পলাশ, শিমুল, কৃষ্ণচূড়াসহ নানাবিধ সৌন্দর্যবর্ধনকারী ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।
‎​চারা সরবরাহ ও সহযোগিতা:
‎এই কর্মসূচির সফল বাস্তবায়নে জেলা প্রশাসন ছাড়াও চারা সরবরাহ করেছে শেরপুর জেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং বন বিভাগ। বিশেষভবে মাননীয় সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষ থেকেও বিপুল পরিমাণ চারা দেওয়া হয়। এছাড়া শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে সার্বিক কারিগরি সহায়তা প্রদান করেন।
‎​রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা
‎​রোপণকৃত প্রতিটি চারা সুরক্ষার জন্য তাৎক্ষণিকভাবে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গাছগুলোর যথাযথ পরিচর্যা ও টেকসই সংরক্ষণের লক্ষ্যে রোভার স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসীর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে।
‎​অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী কর্মসূচি অনন্য ভূমিকা পালন করবে। জলবায়ু সংকট মোকাবিলায় সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন