শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
অপরাধ

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ

June 16, 2026 • 11:07 AM
FB WA X

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে
‎জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন পর্যায়ের সাবেক এক বিএনপি নেতার বিরুদ্ধে আপন ভাতিজাসহ স্বজনদের মিথ্যা মামলায় হয়রাণী এবং ওই দুই পরিবারের সদস্যদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে। ফলে অভিভাবকহীন দুই ভাতিজার পরিবার এখন চলাচল করছে ফসলি জমি মাড়িয়ে। বর্ষায় হাঁটুসম পানি আর কাঁদা মাড়িয়ে চলতে হচ্ছে তাদের।
‎শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত আনছার আলী পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
‎জানা গেছে, তোয়ালকুচি গ্রামের তোরাব আলী দুই কন্যা ও দুই ছেলে রেখে মারা যাওয়ার সময় তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ ছিল প্রায় সাড়ে ২৭ একর। তার মৃত্যুর পর প্রায় ৮ বছর আগে মারা যান বড় ছেলে আতাহার আলী। এলাকাবাসীর ভাষ্যমতে, সহজ-সরল ও কিছুটা কমবুদ্ধি সম্পন্ন আতাহার আলীকে ছোট ভাই আনছার আলী পৈত্রিক সম্পদের পরিমাণ ঠকিয়ে মাত্র ৭ একর জমি বুঝিয়ে দেন। বড় ভাইয়ের মৃত্যুর কিছুদিন পর ছোট ভাইয়ের সন্তানেরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি আপন চাচা আনছার আলীর কাছে দাবী করেন। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব সম্প্রতি আনছার আলী ভাতিজাদের দখলে থাকার জমির অংশ দখলে নিতে চেষ্টা করেন। এ নিয়েই গেল ১৫ মে উভয়পক্ষে বাগ বিগতা এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে পোড়াগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আবু তালেব আনছার আলীর দায়ের করা অভিযোগটি আমলে নিয়ে এজাহারভুক্ত করেন। অন্যদিকে ভাতিজা জাহাঙ্গীর আলমের দায়ের করা অভিযোগটি আমলে নেননি। পুলিশের এমন পক্ষপাতমূলক কর্মকান্ডে হতাশ হয়ে জাহাঙ্গীর আলম বাদী আদালতের স্মরণাপন্ন হন। বর্তমানে আদালতের দায়ের করা ওই অভিযোগ তদন্তে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
‎এদিকে ১৫ মে’র মারামারির পর জাহাঙ্গীরদের চলাচলের একমাত্র পথ আনছার বাড়ির সামনে দিয়ে থাকায় আনছার আলী হুমকী ও বাধা প্রদান করেন। ফলে গত এক মাস ধরে উপায়ান্তর না পেয়ে জাহাঙ্গীর ও তার ছোট ভাইয়ের দুটি পরিবারের ৯ জন সদস্য ফসলি জমি দিয়ে কাঁদাপানি মাড়িয়ে চলাচল করছেন। কৃষিপণ্য এমনকি রোগী আনা-নেওয়ার কাজেও এখন তাদের একমাত্র ভরসা ফসলের নিচু জমি। যা বর্ষায় কাঁদা আর পানিতে ভরে থাকে।
‎ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, আমার বাবার ভাগে কম জমি দিয়ে চাচা বেশি জমি ভোগ করছেন। এখন আবার নতুন করে আরও কিছু ভিটা দখলের চেষ্টা করছেন। বাধা দিতে গেলে মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়েছেন। অথচ আমরা মার খাওয়ার পরও পুলিশ আমাদের মামলা নেয়নি।
‎এ বিষয়ে জানতে চাইলে আনছার আলী জানান, পিতার জীবদ্দশায় তার নামে ৫ একর জমি লিখে দিয়েছিলেন। পক্ষান্তরে, বড় ভাই আতাহার আলীকে লিখে দিয়েছিলেন ১ একর। ফলে উত্তরাধিকার সূত্রে বাকী জমি পাওয়ার পর তার ভাগে জমি বেশি রয়েছে। চলাচলে বাধার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমি চলাচলে বাধা দেইনি। তারা ইচ্ছে করেই এ পথ দিয়ে আসে না।
‎পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র বর্তমান সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, নিজেদের মধ্যে ঝামেলা বিধায় আমরা স্থানীয়ভাবে পুলিশকে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দিয়েছিলাম। পুলিশ কথা দিয়েছিল, মামলা নিতে হলে উভয় পক্ষেরটাই নেবে। কিন্তু পরবর্তীতে এক পক্ষের মামলা নিলেও এতিম ছেলের মামলাটি নেয়নি।
‎এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু আরেক পক্ষ আদালতের স্মরণাপন্ন হয়েছেন এবং আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। কাজেই এই পক্ষকে প্রয়োজনীয় আইনী সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যক্তিগত জায়গা দিয়ে হলেও অন্যের চলাচলের রাস্তা বন্ধ করার এখতিয়ার আইনে নেই। সিআরপিসি’র ১৩৩ ধারায় আইনীভাবে এর প্রতিকার পাওয়া সম্ভব।

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন