শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিশেষ প্রতিবেদন

৯ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ডা. হাসানুজ্জামান, নিজ উদ্যোগে রাস্তা মেরামত ও জলাবদ্ধতা নিরসনে কাজ

July 19, 2026 • 11:49 PM
FB WA X

জান্নাতুল বাকী, শেরপুর
‎
‎শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করেছেন কাউন্সিলর প্রার্থী ডা. হাসানুজ্জামান। রোববার ৯ নং  ওয়ার্ডের দীঘারপাড়া এলাকার বিভিন্ন স্থানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামত এবং জমে থাকা পানি অপসারণের কাজ করেন।
‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সড়কে খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীদের ভোগান্তি বাড়ছিল।
‎এ পরিস্থিতিতে ডা. হাসানুজ্জামান নিজ উদ্যোগে শ্রমিক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশে মাটি ও ইটের খোয়া ফেলে চলাচল উপযোগী করেন। একই সঙ্গে পানি নিষ্কাশনের জন্য বন্ধ হয়ে থাকা নালা পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
‎এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তারা চরম দুর্ভোগে ছিলেন। ডা. হাসানুজ্জামানের উদ্যোগে তাৎক্ষণিকভাবে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
‎ডা. হাসানুজ্জামান বলেন, “জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এলাকার মানুষের কষ্ট আমার কষ্ট। তাই অপেক্ষা না করে নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তা মেরামত ও জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করেছি। ভবিষ্যতেও ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপদ চলাচল এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।”
‎উল্লেখ্য, ডা. হাসানুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তিনি শেরপুর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন