শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
রাজনীতি

শেরপুরে মন্ত্রী শূন্যতা: রুবেলকে ঘিরে শেষ ভরসা জেলার মানুষের

April 16, 2026 • 6:30 PM
FB WA X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলেও সীমান্তবর্তী জেলা শেরপুর থেকে এখনো মন্ত্রী বা সমমর্যাদার কোনো প্রতিনিধিত্ব না থাকায় জনমনে বাড়ছে প্রত্যাশা ও প্রশ্ন। এমন প্রেক্ষাপটে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত চারবারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে নিয়েই আশার আলো দেখছেন স্থানীয়রা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি সরকারেই শেরপুর জেলার বিভিন্ন আসন থেকে মন্ত্রী বা সমমর্যাদার প্রতিনিধি ছিলেন। ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদে শেরপুর-১ আসনের খন্দকার আব্দুল হামিদ এবং শেরপুর-২ আসনের অধ্যাপক আব্দুস সালাম উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অধ্যাপক আব্দুস সালাম জাতীয় পার্টির আমলে প্রতিমন্ত্রী হন।
‎সপ্তম জাতীয় সংসদে (১৯৯৬-২০০১) শেরপুর-২ আসন থেকে আওয়ামী লীগের বেগম মতিয়া চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম সংসদে বিএনপির এমপি আলহাজ জাহেদ আলী চৌধুরী সরকারদলীয় হুইপ হন। নবম ও দশম সংসদে টানা দুইবার কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম মতিয়া চৌধুরী। এছাড়া দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগের মো. আতিউর রহমান আতিক হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ সংসদে বেগম মতিয়া চৌধুরী সংসদ উপনেতা নির্বাচিত হন।
‎তবে শেরপুর-৩ আসন থেকে এখন পর্যন্ত কোনো সরকারেই মন্ত্রী বা সমমর্যাদার পদে প্রতিনিধিত্ব হয়নি।
‎এবারের নির্বাচনে শেরপুর-১ আসনে বিএনপি পরাজিত হলেও শেরপুর-২ ও শেরপুর-৩ আসনে জয় পেয়েছে দলটি। শেরপুর-২ আসনের নবীন সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী রাজনৈতিকভাবে নতুন হওয়ায় অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রয়েছেন মাহমুদুল হক রুবেল। তিনি প্রয়াত সাবেক এমপি ডা. সেরাজল হকের পুত্র এবং চারবারের নির্বাচিত জনপ্রতিনিধি।
‎গত ১২ এপ্রিল দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শপথ গ্রহণের পর রাজধানীতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসেন তিনি।
‎স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত শেরপুর জেলার উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেলপথ নির্মাণ এবং সীমান্ত এলাকায় হাতি-মানুষের সংঘাত নিরসনসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নে কার্যকর নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা হিসেবে মাহমুদুল হক রুবেলের ওপর আস্থা রাখছেন তারা।
‎ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, “স্বাধীনতার পর থেকে শেরপুর-৩ আসন কখনো মন্ত্রীত্ব পায়নি। বর্তমান প্রেক্ষাপটে চারবারের এমপি মাহমুদুল হক রুবেল একজন যোগ্য ও দক্ষ প্রতিনিধি। তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
‎একই দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এবং শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল।
‎এছাড়া জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. আরিফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শেরপুর অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মাহমুদুল হক রুবেলকে মন্ত্রী করার দাবি জানিয়েছেন।
‎সার্বিকভাবে, শেরপুরে দীর্ঘদিনের মন্ত্রী শূন্যতা কাটাতে এবার অভিজ্ঞ নেতৃত্বের ওপরই ভরসা রাখতে চাইছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন