শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
জাতীয়

শেরপুরে মৃগী নদীর ভয়াবহ ভাঙন: বেতমারী-রশিদপুরে অন্তত ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে আরও বহু পরিবার

August 12, 2026 • 2:51 PM
FB WA X

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার ১৪ নম্বর বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের খুনুয়া বাজারসংলগ্ন বেতমারী-রশিদপুর এলাকায় মৃগী নদীর তীব্র ভাঙনে অন্তত ১০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, খুনুয়া ঈদগাহ মাঠ থেকে শুরু করে স্থানীয়ভাবে পরিচিত ‘মেজর সাহেবের বাড়ি’ পর্যন্ত নদীতীরজুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। এতে আরও বহু পরিবার চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে।

‎

‎স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বৃদ্ধির ফলে মৃগী নদীর স্রোত বেড়ে যায়। এর ফলে নদীতীরের বিভিন্ন অংশ ধসে পড়ছে এবং ভাঙন দ্রুত বিস্তৃত হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

‎

‎ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙনের কারণে ঘরবাড়ি, আঙিনা ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে নদীর একেবারে তীরবর্তী পরিবারগুলো দিন-রাত আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। ভাঙন যদি দ্রুত রোধ করা না যায়, তাহলে আরও অনেক বাড়িঘর, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

‎

‎স্থানীয়দের মতে, খুনুয়া ঈদগাহ মাঠ থেকে মেজর সাহেবের বাড়ি পর্যন্ত নদীতীরের বড় একটি অংশ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে এ ধরনের ভাঙন প্রতিবছরই দেখা দিলেও এবার পরিস্থিতি আগের তুলনায় বেশি ভয়াবহ রূপ নিয়েছে।

‎

‎এলাকাবাসী দ্রুত নদীতীর সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জরুরি ভিত্তিতে ভাঙনরোধী কাজ শুরু এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পুরো এলাকাজুড়ে মানবিক সংকট সৃষ্টি হতে পারে।

‎

‎এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণ করা না হলে মৃগী নদীর ভাঙনে বেতমারী-রশিদপুর এলাকার আরও বিস্তীর্ণ অংশ ক্ষতির মুখে পড়বে।।


‎

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন