শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
জাতীয়

শেরপুরে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

September 25, 2026 • 9:36 PM
FB WA X

জেলা প্রতিনিধি শেরপুর

ভাবের সুরে ও গানে জাগুক মানবতার বোধ’-এমন প্রতিপাদ্যে গান, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’।

‎

‎২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন বিশ্বসংঘ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন সাধক বাউলশিল্পী তারা মিয়া বাউল।

‎

‎বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।

‎

‎এতে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মীলন পরিষদ, শেরপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক তপন সারোয়ার, শেরপুর প্রেসক্লারের কার্যকরি সভাপতি কবি রফিক মজিদ প্রমুখ।

‎

‎বক্তারা কবীর ও লালনের দর্শন, অসাম্প্রদায়িক চেতনা এবং ভাবসংগীতের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে ঢাকা থেকে আগত কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা কবীর ও লালনের সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় কবীর ও লালনের ভাবধারা, দর্শন এবং মানবতাবাদী চেতনা ও বার্তা সংগীতের মাধ্যমে তুলে ধরা হয়। এ ভাবসংগীত উৎসবে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ।

‎

‎আয়োজক লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী আবদেল মাাননান জানান, কবীর ও লালনের ভাবধারায় মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি ও আত্ম-অন্বেষণের যে দর্শন রয়েছে, তা গান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ উৎসবের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে বিভিন্ন সম্প্রদায় ও ভাবধারার শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগের উৎসবটি শেরপুরে আয়োজন করা হয়েছে।

‎

‎তিনি জানান, রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মাঠে গত ১২ সেপ্টেম্বর কবীর-লালনের সুর ও দর্শনে ভাবসংগীতের মহোৎসব উদ্বোধন করা হয়। দেশের ৮টি বিভাগে ৮টি অনুষ্ঠান করার ধারাবাহিকতায় ইতোমধ্যে বরিশাল ও খুলনায় এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার ময়মনসিংহ বিভাগের অনুষ্ঠানটি শেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।


‎

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন