শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র ঝিনাইগাতিতে পাইপগানসহ একজন আটক নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
ধর্ম

বাগেরহাটে ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, মরদেহ সৎকার’ নিয়ে উত্তেজনা

April 17, 2026 • 1:06 PM
FB WA X

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মরদেহ দাফন করা হবে নাকি সৎকার—এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ হেফাজতে নিয়েছে মোল্লাহাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।‎‎পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত সুব্রত পোদ্দার কানু (৪৩) গোপালগঞ্জ জেলার তেঘরিয়া গ্রামের শুকলাল পোদ্দার ও রিতা রানী পোদ্দারের ছেলে। প্রায় ২১ বছর আগে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে কাজী সোহাগ রাখেন।‎‎পরবর্তীতে তিনি গোপালগঞ্জের মাঠলা তেতুলিয়া এলাকায় মমতাজ মিমকে বিয়ে করেন। তাদের সংসারে আব্দুর রহমান (৯) নামে এক ছেলে রয়েছে। ‎‎গতকাল বুধবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার দত্তডাঙ্গা রাইরসরাজ সেবাশ্রমে অবস্থানকালে কাজী সোহাগের মৃত্যু হয়। জানা গেছে, তার মা ওই সেবাশ্রমে নিয়মিত যাতায়াত করতেন। মৃত্যুর পর স্ত্রী-সন্তানকে না জানিয়ে বৃহস্পতিবার দুপুরে মরদেহ মোল্লাহাটের উত্তরআমবাড়ি কালী মন্দির সংলগ্ন শ্মশানে নিয়ে সৎকারের প্রস্তুতি নেওয়া হয়।‎‎খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্ত্রী মমতাজ মিম ও ছেলে আব্দুর রহমান। তাদের দাবি, কাজী সোহাগ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাই মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী তাকে দাফন করতে হবে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।‎‎নিহতের মা রিতা রানী পোদ্দার দাবি করেন, তার ছেলে পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তবে, তিনি ছেলের পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসার কোনও দালিলিক প্রমাণ দেখাতে পারেননি।‎‎এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, মৃত্যুর কারণ নিয়েও পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।‎‎মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন, “ধর্মীয় বিষয়টি সংবেদনশীল। তাই সব পক্ষের বক্তব্য ও কাগজপত্র যাচাই করে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, হত্যার দাবি স্বজনদের শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

আরও খবর

রাজনীতি

শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি

শেরপুরে মাথায় কালো ব্যাগ মুড়িয়ে জামায়াত নেতাকে মা’র’ধ’র

রাজনীতি

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন