শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
আজকের প্রত্রিকা

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে তদবিরের অভিযোগে , বিএনপি নেতাকে শোকজ,

November 10, 2026 • 8:17 PM
FB WA X

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।‎‎গত সোমবার (৯ নভেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তাকে লিখিতভাবে অভিযোগের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।‎‎মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান।‎‎নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানা-পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন নিজের পদ-পদবির প্রভাব খাটিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী বলে নোটিশে উল্লেখ করা হয়।‎‎তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মো. গোলাপ হোসেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনিনি কিংবা এ বিষয়ে কোনো তদবিরও করিনি। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে দাখিল করব।’‎‎উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো আওয়ামী লীগ নেতা বা নাশকতার মামলার আসামিকে অবৈধ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।‎‎উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।‎‎এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করে। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। পরবর্তীতে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তার নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।‎‎

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন