শেরপুর দর্পণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
বিজ্ঞপ্তিঃ
শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের নালিতাবাড়ীতে ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আইন আদালত
  • অপরাধ
  • আবহাওয়া
  • আজকের প্রত্রিকা
  • খেলাধুলা
  • কৃষি সংবাদ
  • এভিয়েশন-পর্যটন
  • অডিও
  • অন্যরকম
  • অভিমত
  • ক্যাম্পাস
  • গণমাধ্যম
  • চাকরি
  • ছবি
  • নির্বাচন
  • প্রবাস বাংলা
  • প্রযুক্তি
  • ফিচার
  • বিনোদন
  • বিশেষ আয়োজন
  • বিশেষ প্রতিবেদন
  • ধর্ম
  • ভিডিও
  • ভ্রমণ
  • রাজধানী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাক্ষাৎকার
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সোশাল মিডিয়া
  • স্বাস্থ্য
আজকের প্রত্রিকা

শেরপুরে তরুণীর বাড়িতে যুবক, দুইজনের বিরুদ্ধে মামলা

November 10, 2026 • 9:46 PM
FB WA X

মেহেদী হাসান শামীম ‎শেরপুর প্রতিনিধি:

ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারে কথোপকথন। সেই সূত্র ধরে রাতে এক কলেজপড়ুয়া তরুণীর বাড়িতে যান এক যুবক। পরে তাঁদের একটি ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার তিন দিন পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ওই তরুণী। পরে তাঁর মা বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলায় স্থানীয় দুই ব্যক্তিকে আসামি এবং ওই যুবককে সাক্ষী করা হয়েছে।‎‎গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।‎‎মামলার প্রধান আসামি মো. মুক্তার হোসেন এবং দ্বিতীয় আসামি মো. লালমিয়া। মামলার সাক্ষী করা হয়েছে যুবক মো. মনির হোসেনকে। তিনি একই গ্রামের জফিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে ওই তরুণীর সঙ্গে মনিরের পরিচয় হয়। পরে মেসেঞ্জারে তাঁদের মধ্যে কথাবার্তা শুরু হয়। এর সূত্র ধরে ঘটনার রাতে মনির ওই তরুণীর বাড়িতে যান। এ সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে লালমিয়া ও মুক্তার সেখানে যান। পরে তাঁদের একটি ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে।‎‎স্থানীয় বাসিন্দা লালমিয়ার দাবি, ঘটনার রাতে ওই বাড়ির থেকে দুজনের কথোপকথনের শব্দ শুনতে পান তিনি। পরে মুক্তার হোসেনকে ডেকে নিয়ে সেখানে যান। একপর্যায়ে বাড়িতে তরুণী ও মনিরকে দেখতে পান তাঁরা। পরে দুজনকে ঘরের ভেতরে আটকে রাখা হয়। স্থানীয় লোকজনকে ডাকতে বাইরে গেলে মনির সেখান থেকে চলে যান বলে দাবি করেন তিনি।‎‎তবে তরুণীর অভিযোগ, তিনি ও মনির বাড়িতে কথা বলার সময় লালমিয়া ও মুক্তার সেখানে প্রবেশ করেন। পরে তাঁদের একটি ঘরে আটকে দরজা বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয় এবং তাঁর মুখ চেপে ধরা হয়। তাঁর ডাকাডাকিতে আশপাশের লোকজন এগিয়ে আসেন বলে জানান ওই তরুণী।‎‎ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় বিএনপি নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক হয়। তবে তরুণীর পরিবার বৈঠকের সিদ্ধান্তে সম্মত না হওয়ায় কোনো সমাধান হয়নি।‎‎ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সালিশ বৈঠক হয়েছিল। তবে তরুণীর পরিবার সিদ্ধান্ত মেনে নিতে রাজি না হওয়ায় বিষয়টির মীমাংসা হয়নি।‎তরুণীর বাবা বলেন, তাঁর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় লালমিয়া ও মুক্তারের বিরুদ্ধে তাঁদের অভিযোগ রয়েছে। তাঁরা এ ঘটনার বিচার চান। তবে মনিরের বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই।‎‎অন্যদিকে মনির হোসেন বলেন, একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ওই তরুণী তাঁর চাচাতো বোন। তরুণী তাঁকে বাড়ির সামনে গিয়ে নিজের পরিচয় দিতে বললে তিনি সেখানে যান। পরে তরুণীর বড় ভাই মমিনকে ডাকা হয়। তাঁদের মধ্যে কথা বলার সময় লালমিয়া ও মুক্তার সেখানে গিয়ে তাঁদের ঘরে আটকে রাখেন বলে অভিযোগ করেন তিনি। ‎মনিরের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি অপরাধী হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।‎অভিযোগ অস্বীকার করে মুক্তার হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে লালমিয়া তাঁকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা ওই বাড়িতে গিয়ে তরুণী ও মনিরকে দেখতে পান। তাঁদের দুজনকে হাতেনাতে ধরার পর তাঁরা ক্ষমা চান। পরে বিষয়টি তরুণীর পরিবারকে জানানো হয়। তাঁর দাবি, তরুণীর পরিবারের লোকজনই পরে মনিরকে সেখান থেকে ছেড়ে দেন।‎মুক্তার আরও দাবি করেন, তরুণীর পরিবারের কাছে তাঁর দুই লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পাওয়াকে কেন্দ্র করে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।‎লালমিয়াও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পাশের বাড়ি দিয়ে যাওয়ার সময় তরুণীর ফোনে কথা বলার শব্দ শুনতে পান। পরে একটি ছেলেকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে মুক্তারকে ডেকে আনেন। কিছুক্ষণ অপেক্ষার পর তাঁরা বাড়ির ভেতরে গিয়ে ওই যুবককে দেখতে পান। তাঁদের দুজনকে হাতেনাতে ধরেছিলেন দাবি করে লালমিয়া বলেন, এ কারণে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।‎ঘটনার তিন দিন পর অসুস্থতার কারণে ওই তরুণীকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মা সূর্য্য ভানু বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় মুক্তার হোসেনকে প্রধান আসামি, লালমিয়াকে দ্বিতীয় আসামি এবং মনির হোসেনকে সাক্ষী করা হয়েছে।

আরও পড়ুন

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, নালিতাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

আরও খবর

অপরাধ

নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেপ্তার, জব্দ রয়েল এনফিল্ড

অপরাধ

শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

অপরাধ

নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ, আটক ১‎

অপরাধ

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক‎

গুরুত্বপূর্ণ লিংক

  • সাংবাদিকের তালিকা

সম্পাদক ও প্রকাশক: মোঃ জান্নাতুল বাকী

সহকারী সম্পাদক: ফজলুর রহমান সেলিম

ব্যবস্থাপনা সম্পাদক: অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল

খরমপুর মোড়, শেরপুর সদর, শেরপুর-২১০০

ফোন: ০১৭৩২-৬৭২৩১৬

ইমেইল: news@sherpurdarpan.com

© 2026 শেরপুর দর্পণ

সোশ্যাল মিডিয়া

Developed By Md Anwar Hossen
বিজ্ঞপ্তিঃ
শেরপুর দর্পণ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে সকল ধরনের নিউজ পেয়ে যাবেন